বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়নতুন বছরে ভারতগামী যাত্রীদের বাড়তি ফি

নতুন বছরে ভারতগামী যাত্রীদের বাড়তি ফি

favicon
উপচার ডেস্ক :-
নতুন বছরে ভারতগামী যাত্রীদের বাড়তি ফি
image বেনাপোল (যশোর): বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল।

নতুন বছরের প্রথম দিন থেকেই ভারত-বাংলাদেশ স্থলপথে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের জন্য বাড়তি খরচ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল দিয়ে যাতায়াতকারী আন্তর্জাতিক যাত্রীদের কাছ থেকে ২০০ থেকে ৫০০ ভারতীয় রুপি ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ (পিইউসি) আদায় শুরু করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

ভারত সরকারের অধীন ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এলপিএআই)-এর সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) বন্দরের ম্যানেজার কামলেশ সাইনির স্বাক্ষরিত এক অফিস মেমোর মাধ্যমে এই নতুন ফি কার্যকরের বিষয়টি জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, জিএসটিসহ নির্ধারিত যাত্রী পরিষেবা ফি হিসেবে ভারত ও বাংলাদেশসহ প্রতিবেশী দেশের নাগরিকদের কাছ থেকে ২০০ রুপি এবং তৃতীয় দেশের নাগরিকদের কাছ থেকে ৫০০ রুপি বা ৫ মার্কিন ডলার আদায় করা হচ্ছে। তবে ১০ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়ে ফি নির্ধারণ করা হয়েছে ৫০ রুপি। পাশাপাশি ভারত সরকারের তালিকাভুক্ত কিছু নির্দিষ্ট সরকারি কর্তৃপক্ষ ও সংস্থাকে এই চার্জ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে আন্তর্জাতিক যাত্রী পরিষেবার মান উন্নয়ন ও কার্যক্রম আরও গতিশীল করতেই এই চার্জ চালু করা হয়েছে।

এদিকে যাত্রীসেবা সহজ করতে চালু করা হয়েছে ডিজিটাল বুকিং ব্যবস্থা। যাত্রীরা ‘বন্দেহু’ (Vandehu) ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ ব্যবহার করে মোবাইল নম্বর বা ই-মেইল ঠিকানার মাধ্যমে লগইন করে আগাম স্লট বুক করতে পারবেন। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। এছাড়া কিউআর কোড স্ক্যানের মাধ্যমেও রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে।

তবে নতুন এই সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের সামনে অপেক্ষমাণ যাত্রী আব্দুর রহিমসহ একাধিক যাত্রী জানান, নতুন বছরের শুরুতেই পেট্রাপোল স্থলবন্দরে অতিরিক্ত ফি আরোপে পাসপোর্ট যাত্রীদের আর্থিক চাপ আরও বেড়েছে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সরকার ধাপে ধাপে ট্রাভেল ট্যাক্স বাড়িয়ে সর্বশেষ যাত্রীপ্রতি এক হাজার টাকা নির্ধারণ করে। পাশাপাশি পোর্ট ট্যাক্স ৫৬ টাকা ধার্য রয়েছে। এর ওপর ভারত সরকারের নতুন করে ২০০ রুপি পোর্ট চার্জ আরোপে বিশেষ করে চিকিৎসা নিতে যাওয়া দরিদ্র ও অসহায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ রয়েছে।

পাসপোর্ট যাত্রী রোমানা বলেন, “নতুন বছরে আমরা আশা করেছিলাম ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা জটিলতা নিরসন হবে এবং ট্যুরিস্ট ভিসাসহ সব ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে। কিন্তু তার বদলে নতুন করে ফি আরোপ করায় হতাশা তৈরি হয়েছে।”

১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে ভারত-বাংলাদেশ স্থলপথে যাতায়াতকারী সব আন্তর্জাতিক যাত্রীকেই এখন অতিরিক্ত এই খরচ বহন করতে হচ্ছে।

নতুন বছরে ভারতগামী যাত্রীদের বাড়তি ফি
◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
০২ জানুয়ারি ২০২৬
আরও খবর
পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

শিক্ষক বরখাস্তে গভর্নিং বডির স্বেচ্ছাচারিতা বন্ধ, যুগান্তকারী রায় হাইকোর্টের

সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

খালেদা জিয়াকে ছাড়া স্মৃতি ও পুনর্গঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

দৈনিক উপচার