বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদবিজয় আমাদের হয়ে গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা

বিজয় আমাদের হয়ে গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা

favicon
উপচার ডেস্ক :-

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, তাদের বিজয় কার্যত নিশ্চিত হয়ে গেছে এবং আসন্ন বারো ফেব্রুয়ারি কেবল আনুষ্ঠানিক প্রক্রিয়া মাত্র।

রোববার রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে হযরত গেদু শাহ চিশস্তি (রহ.)-এর ঊনপঞ্চাশতম বার্ষিক ওরশ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দশমিনা–গলাচিপা আসনের প্রার্থী নুরুল হক নুর বলেন, তিনি এলাকার মানুষের পাশে থেকে তাদের নিয়েই কাজ করতে চান। তার ভাষায়, ধর্মীয় ও সামাজিক আয়োজনে বিএনপি, গণঅধিকার পরিষদ, আওয়ামী লীগ, জামায়াতসহ সব রাজনৈতিক ও ইসলামী দলের মানুষের সম্মিলিত অংশগ্রহণ নৈতিক দায়িত্বের অংশ।

তিনি আরও বলেন, দশমিনা ও গলাচিপা উপজেলাকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। সেখানে ভিন্নমত ও ভিন্ন দলের রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ নিশ্চিত করে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা হবে। ওয়াজ ও দোয়া মাহফিলের মতো ধর্মীয় আয়োজনকে তিনি দেশের সংস্কৃতি ও বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে উল্লেখ করেন।

গণতান্ত্রিক অধিকার প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, প্রত্যেক নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় আচার পালনের অধিকার রয়েছে। জোরজবরদস্তি, হামলা বা বিশৃঙ্খলার রাজনীতি তার দল করে না বলেও তিনি মন্তব্য করেন।

চাঁদাবাজি ও জনদুর্ভোগের বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, উপজেলায় হিন্দু সম্প্রদায়সহ সব মানুষ যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন, সেটি নিশ্চিত করা হবে। পাঁচ আগস্টের পর থেকেই তিনি স্পষ্ট করে বলে আসছেন-ব্যবসা পরিচালনার জন্য কাউকে কোনো ধরনের চাঁদা দিতে হবে না। দলের কেউ যদি চাঁদাবাজি বা মানুষের ভোগান্তির সঙ্গে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ওরশ মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১২ জানুয়ারি ২০২৬
আরও খবর
পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের পথে বিশ্ব: জাতিসংঘের নতুন মূল্যায়ন ও বিতর্ক

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

দৈনিক উপচার