শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমসারাদেশরাজশাহীতে দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীতে দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

favicon
উপচার ডেস্ক :-

দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ সেলিম রেজা (৫৪) আটক

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার ১২ জানুয়ারি বিকেলে গোদাগাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গড়ের মাঠ এলাকায় অভিযানটি পরিচালিত হয়। মাদকবিরোধী অভিযানে বিকেল ৩টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ সেলিম রেজার বাড়িতে ইয়াবা কেনাবেচা চলছে। বিষয়টি নিশ্চিত হয়ে বিকেল ৪টা ১০ মিনিটে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে মোহাম্মদ সেলিম রেজা (৫৪) কে হাতেনাতে আটক করে। এ সময় তার সহযোগী মোহাম্মদ রনি (৩২) ও মোহাম্মদ আনিকুল ইসলাম (৪৮) দুটি নীল রঙের পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। আটক সেলিম রেজার দেহ তল্লাশি করে তার লুঙ্গির কোঁচা থেকে পাঁচটি এয়ারটাইট প্যাকেটে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পলাতক আসামিদের ফেলে যাওয়া ব্যাগ থেকে আরও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সেলিম রেজা গড়ের মাঠ এলাকার মৃত সোলাইমানের ছেলে, তার বিরুদ্ধে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে। পলাতক রনি ও আনিকুলের বিরুদ্ধেও সন্ত্রাসবিরোধী আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে এলাকায় সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৩ জানুয়ারি ২০২৬
আরও খবর
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রশিক্ষণের ওপর জোর

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

জলবায়ু সহনশীলতা বাড়াতে নিয়ামতপুরে বৃক্ষরোপণ ও বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন

ভাসানীর আদর্শে নারী মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান ড. আবু ইউসুফ সেলিমের

অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

দৈনিক উপচার