বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহীতে শিশু-কিশোরদের জন্য শিশু সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু

রাজশাহীতে শিশু-কিশোরদের জন্য শিশু সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু

favicon
উপচার ডেস্ক :-

রাজশাহীতে শিশু-কিশোরদের সাংবাদিকতা দক্ষতা বৃদ্ধি ও অধিকার সচেতনতা জোরদারের লক্ষ্যে শিশু সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী একটি কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে অবস্থিত হোটেল ওয়ারিশনের সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে কর্মশালাটির উদ্বোধন করা হয়।

ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করেছে। এতে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ ও ফিচার লেখা, মোবাইল ফোন ব্যবহার করে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরি, শিশু অধিকার সম্পর্কে ধারণা এবং নিরাপদ সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি ও ইটিভি বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, শিশু-কিশোরদের মধ্যে সচেতন ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা গড়ে উঠলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি শিশুদের নিরাপদভাবে মত প্রকাশ ও তথ্য সংগ্রহের গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সিনিয়র সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ বলেন, সাংবাদিকতা শুধু খবর সংগ্রহের কাজ নয়, বরং সত্য, নৈতিকতা ও দায়িত্ববোধের চর্চা। ছোট বয়স থেকেই যদি শিশু-কিশোররা এসব মূল্যবোধ নিয়ে সাংবাদিকতায় যুক্ত হয়, তাহলে ভবিষ্যতে তারা সমাজের জন্য সম্পদে পরিণত হবে। তিনি শিশু সাংবাদিকদের কৌতূহলী, নিরপেক্ষ ও সাহসী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফুজ্জামান কোরবান। কর্মশালাটি পরিচালনা করছেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক সাদিক ইভান।

উল্লেখ্য, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ২০১৩ সাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। এই প্ল্যাটফর্মে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোররা নিজেরাই সংবাদ সংগ্রহ করে তা প্রকাশের সুযোগ পায়। শিশুদের সৃজনশীলতা বিকাশ এবং অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় নিয়মিতভাবে এ ধরনের কর্মশালার আয়োজন করা হচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারী শিশু সাংবাদিকরা ভবিষ্যতে আরও দক্ষ, সচেতন ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে উঠবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৭ জানুয়ারি ২০২৬
আরও খবর
পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের পথে বিশ্ব: জাতিসংঘের নতুন মূল্যায়ন ও বিতর্ক

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

দৈনিক উপচার