শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমসারাদেশশীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

favicon
উপচার ডেস্ক :-

ছবি সংগ্রহীত

মাঘের শুরুতে সারা দেশে শীতের তীব্রতা কিছুটা কমেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এর পর ধীরে ধীরে তাপমাত্রা কমে শীতের তীব্রতা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার তিনটি জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী দুই দিন সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ২৬ জানুয়ারি পর্যন্ত নতুন কোনো শৈত্যপ্রবাহের উল্লেখযোগ্য লক্ষণ নেই।

চলতি মাসের শেষ দিকে শীতের তীব্রতা আবার বাড়বে কি না—সে বিষয়ে এখনই নিশ্চিত কোনো পূর্বাভাস দিচ্ছে না আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রা বাড়ার বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে জানুয়ারি মাসে নতুন করে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা কম।

আবহাওয়া অফিস জানায়, কোনো এলাকার তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। তবে বিচ্ছিন্নভাবে কোথাও এমন তাপমাত্রা থাকলে তা আনুষ্ঠানিকভাবে শৈত্যপ্রবাহ হিসেবে ঘোষণা করা হয় না।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৭ জানুয়ারি ২০২৬
আরও খবর
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রশিক্ষণের ওপর জোর

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

জলবায়ু সহনশীলতা বাড়াতে নিয়ামতপুরে বৃক্ষরোপণ ও বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন

ভাসানীর আদর্শে নারী মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান ড. আবু ইউসুফ সেলিমের

অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

দৈনিক উপচার