বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদআইনশৃঙ্খলা উন্নয়নে মাঠে আরএমপি কমিশনার

আইনশৃঙ্খলা উন্নয়নে মাঠে আরএমপি কমিশনার

জোরদার টহল, নজরদারি বাড়ানো ও জনসম্পৃক্ত পুলিশিংয়ের ওপর জোর
favicon
মো: নুরে ইসলাম মিলন:-
আইনশৃঙ্খলা উন্নয়নে মাঠে আরএমপি কমিশনার
রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরাসরি মাঠে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার ড. মো. জিল্লুর রহমান।

রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরাসরি মাঠে নেমেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার ড. মো. জিল্লুর রহমান। গতকাল সোমবার গভীর রাত পর্যন্ত তিনি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও স্পর্শকাতর এলাকায় রাত্রিকালীন টহলের নেতৃত্ব দেন।

রাতভর এ টহলের মাধ্যমে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন, সন্দেহভাজনদের তল্লাশি করেন, পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং নগরীর সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ বিষয়ে নগরবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই বলছেন, এর আগে রাজশাহীর কোনো পুলিশ কমিশনারকে এভাবে নিজে মাঠে নেমে রাতের টহল পরিচালনা করতে দেখা যায়নি। এতে পুলিশের মনোবল যেমন বাড়বে, তেমনি অপরাধীরাও সতর্ক থাকবে।

বিশেষ করে ব্যবসায়ীরা পুলিশের এই সক্রিয় উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন। সাহেববাজার এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, “পুলিশ কমিশনার নিজে মাঠে নামায় আমরা অনেকটাই স্বস্তি পাচ্ছি। নিয়মিত এমন টহল থাকলে চুরি, ছিনতাই ও চাঁদাবাজি অনেকাংশে কমে আসবে।”

সম্প্রতি আরএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ড. মো. জিল্লুর রহমান আইনশৃঙ্খলা জোরদারে ধারাবাহিক পদক্ষেপ নিচ্ছেন। গত ২ ডিসেম্বর বিকেলে তিনি লক্ষ্মীপুর মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, শিরোইল বাস টার্মিনাল, তালাইমারি মোড়, মনিচত্বর, গোরহাঙ্গা, নগর ভবন, গণকপাড়া, ভদ্রা, আলুপট্টি ও বর্ণালী মোড় এলাকায় পুলিশের মোবিলাইজেশন ড্রিল পরিচালনা করেন এবং নিজেই তা পরিদর্শন করেন।

এর ধারাবাহিকতায় সোমবার রাতে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নগরীর সার্বিক পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণে রাত্রিকালীন টহলে অংশ নেন তিনি। এ সময় সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং উচ্চশব্দে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অভিযোগে কয়েকজন তরুণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান বলেন, “নগরবাসীর শান্তি, নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এ জন্য নিয়মিত ও আরও জোরদার টহল চলবে। প্রয়োজন হলে আমিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যে কোনো সময় মাঠে নামবেন।”

এদিকে আইনশৃঙ্খলার আরও টেকসই উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মহল কিছু গঠনমূলক উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন। তাদের মতে,নিয়মিত নাইট পেট্রোলিং স্থায়ী রূপ দেওয়া,অপরাধপ্রবণ এলাকায় বাড়তি পুলিশ বক্স ও চেকপোস্ট স্থাপন,সিসিটিভি মনিটরিং জোরদার করা,বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও সক্রিয় করা এবং চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা হলে সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।

এর আগে সোমবার এক সভায় আরএমপি কমিশনার অপরাধ দমন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন। ঠিক তার পরের রাতেই মাঠে নেমে সেই নির্দেশনার বাস্তব প্রতিফলন ঘটান তিনি।

সচেতন মহলের ধারণা, এমন নেতৃত্বনির্ভর, দৃশ্যমান ও জনসম্পৃক্ত পুলিশি কার্যক্রম অব্যাহত থাকলে রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং পুলিশের প্রতি জনআস্থা আরও সুদৃঢ় হবে।

আইনশৃঙ্খলা উন্নয়নে মাঠে আরএমপি কমিশনার
◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
০৯ ডিসেম্বর ২০২৫
আরও খবর
সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

খালেদা জিয়াকে ছাড়া স্মৃতি ও পুনর্গঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

সীমান্ত হত্যা, মাদক ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ব্যানার-ফেস্টুন ও এলইডি ডিসপ্লেতে সেজেছে রাজশাহী

রাজশাহীতে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবুল কালাম আযাদের বিলম্বিত আপিল গ্রহণযোগ্য কি না, আদেশ ৭ সেপ্টেম্বর

দৈনিক উপচার