শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমসারাদেশরাজশাহীতে আলোচনায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা

রাজশাহীতে আলোচনায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা

favicon
উপচার ডেস্ক :-

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের ৩০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ২৬ জন দলীয় এবং চারজন স্বতন্ত্র প্রার্থী। দলীয় প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক পেয়েছেন, আর স্বতন্ত্র প্রার্থীরা সংরক্ষিত ভিন্ন প্রতীক বরাদ্দ নিয়েছেন।

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। শুরুতে রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করেন। পরে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বিএনপির দুই ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসফা খায়রুল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক পেয়েছেন। একই আসনে যুক্তরাজ্য জিয়া পরিষদের সহ-সভাপতি রেজাউল করিম বরাদ্দ পেয়েছেন ফুটবল প্রতীক।

এ আসনে আরও একজন স্বতন্ত্র প্রার্থী রায়হান কাওসার মোটরসাইকেল প্রতীক পেয়েছেন। এছাড়া রাজশাহী-২ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদও মোটরসাইকেল প্রতীক বরাদ্দ নিয়েছেন।

জেলার ছয়টি আসনের মধ্যে রাজশাহী-১ আসনে চারজন, রাজশাহী-২ আসনে ছয়জন, রাজশাহী-৩ আসনে পাঁচজন, রাজশাহী-৪ আসনে চারজন, রাজশাহী-৫ আসনে সাতজন এবং রাজশাহী-৬ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করবেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২১ জানুয়ারি ২০২৬
আরও খবর
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রশিক্ষণের ওপর জোর

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

জলবায়ু সহনশীলতা বাড়াতে নিয়ামতপুরে বৃক্ষরোপণ ও বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন

ভাসানীর আদর্শে নারী মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান ড. আবু ইউসুফ সেলিমের

অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

দৈনিক উপচার