শুক্রবার , ০৫ জুন ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদবায়া শিশু পরিবারে বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বায়া শিশু পরিবারে বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

favicon
উপচার ডেস্ক :-

“খেলাধুলায় গড়বো দেশ, তারুণ্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৯টায় পবা উপজেলার বায়া সরকারি শিশু সদন প্রাঙ্গণে রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হলে পুরো প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তব্যে অতিথিরা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা তরুণ সমাজের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা তরুণদের মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে এবং তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দলগত কাজের মানসিকতা গড়ে তোলে।

বক্তারা আরও বলেন, আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল শক্তি। খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে একটি শক্তিশালী, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মো. কামাল উদ্দিন বিশ্বাস, উপ-মহাপুলিশ কমিশনার মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি, আরএমপি পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান এবং রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মোস্তাক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু ও কিশোর অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং প্রাণবন্ত পরিবেশ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২৮ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার