বৃহস্পতিবার , ০৫ নভেম্বর ২০২৬
হোম › সারাদেশ › ১২ নং ওয়ার্ড বিএনপির গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১২ নং ওয়ার্ড বিএনপির গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী নগরীর ১২ নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাহেব বাজার মাস্টারপাড়া এলাকায় মসজিদ মিশন একাডেমীর বটতলায় আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোঃ সেলিম শেখ মাসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব রহমান রিপন, মোঃ আব্দুল হান্নান এবং বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজুল ইসলাম দীপ্ত।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আহসান হাবিব রতন, নিয়াজ মোহাম্মদ, অরিন্দম রায়সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণসংযোগ চলাকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে দলের রাজনৈতিক অবস্থান, দাবি ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেন। তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নেতারা আরও জানান, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে এ ধরনের গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
০২ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক উপচার