বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িতকে ধরালেই ৫০ লাখ টাকা পুরস্কার

ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িতকে ধরালেই ৫০ লাখ টাকা পুরস্কার

favicon
উপচার ডেস্ক :-

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর চালানো হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার দেবে। তিনি হাদির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

তিনি আরও বলেন, আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে এবং সবার সহযোগিতায় খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টদের গ্রেপ্তারের হার আরও বাড়ানো প্রয়োজন। এতদিন অস্ত্রের লাইসেন্স মূলত সরকারি কর্মকর্তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন যারা নির্বাচনে অংশ নেবেন, তারাও প্রয়োজনে অস্ত্রের লাইসেন্স পাবেন। কারও বৈধ অস্ত্র যদি জমা থাকে, সেগুলোও ফেরত দেওয়া হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে থাকা যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তাদের সুরক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৩ ডিসেম্বর ২০২৫
আরও খবর
সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

খালেদা জিয়াকে ছাড়া স্মৃতি ও পুনর্গঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

সীমান্ত হত্যা, মাদক ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ব্যানার-ফেস্টুন ও এলইডি ডিসপ্লেতে সেজেছে রাজশাহী

রাজশাহীতে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবুল কালাম আযাদের বিলম্বিত আপিল গ্রহণযোগ্য কি না, আদেশ ৭ সেপ্টেম্বর

দৈনিক উপচার