বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীজামায়াত প্রার্থীর পক্ষে ফেসবুক পোস্ট ছাত্রদল নেতা বহিষ্কার

জামায়াত প্রার্থীর পক্ষে ফেসবুক পোস্ট ছাত্রদল নেতা বহিষ্কার

favicon
বাগমারা প্রতিনিধি :

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদল থেকে বহিষ্কৃত হয়েছেন সংগঠনটির এক স্থানীয় নেতা। তার নাম মুস্তাফিজুর রহমান ওরফে মিলন। তিনি বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

গত সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। 

জানা যায়, গত সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মুস্তাফিজুর রহমান নিজের ফেসবুক অ্যাকাউন্টে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল বারীর পক্ষে একটি পোস্ট দেন। 

এর আগের দিন রবিবার (৮ ফেব্রুয়ারি) তিনি জামায়াতের ওই প্রার্থীর একটি নির্বাচনি জনসভার ছবিসহ পোস্ট করে লেখেন, ‘দাঁড়িপাল্লার জয় হবে, ইনশাল্লাহ।’ 
এ বিষয়ে দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মুস্তাফিজুর রহমানকে ছাত্রদলের সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ প্রসঙ্গে মুস্তাফিজুর রহমান বলেন, ‘এতে আমার কিছু যায় আসে না। তবে বহিষ্কারের বিজ্ঞপ্তিতে আমার ফেসবুক আইডির নাম ব্যবহার করা হয়েছে। আমার সাংগঠনিক নাম মিলন পারভেজ।’

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১০ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু

জীববৈচিত্র্য রক্ষায় ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন আরডিএ চেয়ারম্যান সুইট

মান্দায় দলিল জালিয়াতি করে গোডাউন গুঁড়িয়ে লুটপাট, বালামে গড়মিল পেয়েও অধরা অভিযুক্তরা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর সোনাদীঘিতে মাছের পোনা অবমুক্তকরণ

পক্ষপাতহীন খাতা মূল্যায়নের দাবি
পক্ষপাতহীন খাতা মূল্যায়নের দাবি
মোহনপুর-তানোর সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম

রাজশাহীতে টেকসই নগর উন্নয়নে আধুনিক ‘গ্রিন বিল্ডিং’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মানহানির অপচেষ্টা, সংবাদে তথ্য যাচাইয়ের আহ্বান বাগমারা পীরগঞ্জ কলেজের অধ্যক্ষের

দৈনিক উপচার