বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদবাজার তদারকিতে বাধা ও হুমকির প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন

বাজার তদারকিতে বাধা ও হুমকির প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন

favicon
স্টাফ রিপোর্টার :-

রমজানে বাজার তদারকির সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকি ও ‘মব’ সৃষ্টির চেষ্টার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনের নেতারা।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান।

ক্যাব রাজশাহীর উপদেষ্টা লিয়াকত আলী বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া দীর্ঘদিনের সমস্যা। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। তিনি বলেন, “বাজার মনিটরিং শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি জনস্বার্থ রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতা। সেই দায়িত্ব পালনে বাধা দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ।”

লিখিত বক্তব্য পাঠ করেন ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারি মনিটরিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকি দেওয়া এবং মব সৃষ্টির চেষ্টা করা আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা কেবল একজন কর্মকর্তার প্রতি অবমাননা নয়; এটি রাষ্ট্রীয় কর্তৃত্ব ও আইনের শাসনের জন্য অশনিসংকেত। অসাধু ব্যবসায়ীরা সংগঠিত হয়ে প্রশাসনিক কার্যক্রমে বাধা দিলে ভোক্তাদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।” তিনি অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বক্তারা জানান, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর চকবাজার থানার অধীন মৌলভীবাজার এলাকায় দ্রব্যমূল্য তদারকির অংশ হিসেবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি প্রতিষ্ঠানের অনিয়ম প্রমাণিত হওয়ায় মেসার্স দেওয়ান ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় গত ১০ দিনের ব্যবধানে ছোলার দাম কেজিপ্রতি পাঁচ টাকা বৃদ্ধির বিষয়টি উঠে আসে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ক্রয়মূল্য বেশি বলে দাবি করলেও পণ্য ক্রয়ের কোনো ক্যাশ মেমো দেখাতে পারেননি।

অভিযোগ রয়েছে, মোহাম্মদ আলী ভূট্টো নামের এক ব্যক্তি নিজেকে ব্যবসায়ী সমিতির সভাপতি পরিচয় দিয়ে ম্যাজিস্ট্রেটকে হুমকি দেন এবং অন্য ব্যবসায়ীদের ডেকে মব সৃষ্টির চেষ্টা করেন। দোকানপাট বন্ধের ঘোষণাও দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মানববন্ধন থেকে কয়েক দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, জেলা কার্যালয় থেকে পরিচালিত বাজার তদারকি অভিযানে সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা; বাজার অভিযানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বাধা, হুমকি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া; জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা; ব্যবসায়ীদের আইন মেনে চলতে বাধ্য করতে সতর্কতা ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ; রাজধানীতে সৃষ্ট অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি যেন রাজশাহীতে না ঘটে, সে লক্ষ্যে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ক্যাব রাজশাহীর যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, সাংগঠনিক সম্পাদক সুভাষচন্দ্র হেমব্রম, ক্যাব ইউথ রাজশাহীর সভাপতি জুলফিকার আলী হায়দার, পবা উপজেলা ক্যাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, মোহনপুর উপজেলার সভাপতি রুবেল সরকার এবং সদস্য মোহনা ও পলি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের পথে বিশ্ব: জাতিসংঘের নতুন মূল্যায়ন ও বিতর্ক

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

দৈনিক উপচার