বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদযানবাহন না পেয়ে বিপাকে প্রসূতি

যানবাহন না পেয়ে বিপাকে প্রসূতি

নিজ গাড়িতে হাসপাতালে পৌঁছে দিলেন যুবদল নেতা ডিকো
favicon
স্টাফ রিপোর্টার :-
যানবাহন না পেয়ে বিপাকে প্রসূতি

গভীর রাতে প্রসব ব্যথায় কাতর এক অসহায় গর্ভবতী নারী যখন চিকিৎসা ও যানবাহনের অভাবে চরম বিপাকে পড়েছিলেন, ঠিক সেই মুহূর্তে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকার ডিকো। নিজ গাড়িতে করে তাকে হাসপাতালে পৌঁছে দিয়ে ভর্তি নিশ্চিত করেন তিনি। 

পরে জানা যায়, ওই নারী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এবং মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। 

গত ২২ তারিখ রাত পেরিয়ে ২৩ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সদর হাসপাতাল মোড়ের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের গেটে প্রসব ব্যথায় কাতরাচ্ছিলেন ওই নারী। তার সঙ্গে থাকা তিনজন নারী চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোনো চিকিৎসক উপস্থিত না থাকায় দ্রুত অন্য হাসপাতালে নেওয়া প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু গভীর রাতে কোনো যানবাহন না পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এমন সংকটময় মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত হন যুবদল নেতা মো. ফায়সাল সরকার ডিকো। তিনি নিজ গাড়ি গ্যারেজে ঢোকাতে যাচ্ছিলেন। 

গর্ভবতী নারীর অসহায় অবস্থা দেখে কোনো দ্বিধা না করে তাৎক্ষণিকভাবে তাকে নিজের গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করানোর ব্যবস্থা করেন।

রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিট পর্যন্ত হাসপাতালে অবস্থান করে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করেন তিনি।

পরবর্তীতে বাসায় ফিরে সেহরির পর খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, ওই নারী একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

এ সময় যুবদল নেতা ডিকোর সঙ্গে উপস্থিত ছিলেন যুবদল নেতা মিঠু রাকিব ও আনোয়ার। 
স্থানীয়রা বলেন, গভীর রাতে এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। যুবদল নেতা ডিকোর এ উদ্যোগ মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এবং সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

যানবাহন না পেয়ে বিপাকে প্রসূতি
◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২৩ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের পথে বিশ্ব: জাতিসংঘের নতুন মূল্যায়ন ও বিতর্ক

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

দৈনিক উপচার