বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদবাড়ির সামনে ছুরিকাঘাত-প্রাণ গেল তরুণ সাব্বিরের

বাড়ির সামনে ছুরিকাঘাত-প্রাণ গেল তরুণ সাব্বিরের

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে দিনদুপুরে বাড়ির সামনে ছুরিকাঘাতে মো. সাব্বির (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে নগরের শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির একই এলাকার শাহিন ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই মহল্লার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। স্থানীয়রা জানান, জাসন মাদকাসক্ত এবং সম্প্রতি এলাকায় তার আচরণ আরও বেপরোয়া হয়ে উঠেছিল। এক সপ্তাহ ধরে বিভিন্ন বিষয়ে তিনি প্রতিবেশীদের সঙ্গে বিরোধে জড়াচ্ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বুধবার দুপুরে সাব্বির বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় জাসন সেখানে এসে হঠাৎ করে তার বুকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর আঘাত ছিল এবং হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়দের দাবি, জমি-সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত। অভিযুক্ত জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেন। ওই জমি ক্রয়কে কেন্দ্র করে জাসনের সঙ্গে শাহিন ইসলামের পরিবারের বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, মঙ্গলবার জাসন শাহিন ইসলামকে মারধর করেন। এর পরদিন বুধবার সাব্বিরকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

এ বিষয়ে শাহমখদুম থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, মরদেহ হাসপাতালে নেওয়ার পর পুলিশ খবর পায়। অভিযুক্ত জাসন ঘটনার পরপরই পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রকাশ্যে এ ধরনের হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি জোরদার করেছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২৫ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের পথে বিশ্ব: জাতিসংঘের নতুন মূল্যায়ন ও বিতর্ক

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

দৈনিক উপচার