শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদদেশ ও জাতির কল্যাণ কামনায় দৈনিক উপচার পরিবারের দোয়া ও ইফতার

দেশ ও জাতির কল্যাণ কামনায় দৈনিক উপচার পরিবারের দোয়া ও ইফতার

favicon
স্টাফ রিপোর্টার :-

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় রাজশাহীতে দৈনিক উপচার পত্রিকা পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকায় অবস্থিত পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক উপচার পত্রিকার যুগ্ম সম্পাদক মোঃ নুরে ইসলাম মিলন এবং সঞ্চালনা করেন পত্রিকাটির সিনিয়র স্টাফ রিপোর্টার সুরুজ আলী। আয়োজনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং রাজশাহী এডিটরস ফোরামের দপ্তর সম্পাদক ইয়াকুব শিকদার, এসএ টিভির রাজশাহী ব্যুরো প্রধান মোঃ জাহিদ হাসান, এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, মাই টিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, মহানগর সভাপতি মোঃ মাসুদ পারভেজ চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি আলেক উদ্দিন দেওয়ান, গোদাগাড়ী উপজেলা কমিটির সভাপতি সারওয়ার সবুজ, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফ, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, মাঝারুল ইসলাম চপল, সাহীন সাগরসহ দৈনিক উপচার পত্রিকায় কর্মরত সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানের একপর্যায়ে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন দৈনিক উপচার পত্রিকার স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান হাসান। দোয়া শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

রমজানের পবিত্র এই আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে বলে উপস্থিতরা আশাবাদ ব্যক্ত করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
০৬ মার্চ ২০২৬
আরও খবর
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রশিক্ষণের ওপর জোর

ভাসানীর আদর্শে নারী মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান ড. আবু ইউসুফ সেলিমের

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

দৈনিক উপচার