বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমসারাদেশজলবায়ু ঝুঁকি মোকাবিলায় উদ্যোক্তাদের প্রস্তুতি

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উদ্যোক্তাদের প্রস্তুতি

নওগাঁয় আরইসিপি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
favicon
মাহবুবুজ্জামান সেতু,সিনিয়র স্টাফ রিপোর্টার, নওগাঁ :-

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশবান্ধব ও সহনশীল উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে নওগাঁয় অটো খাতের উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে জলবায়ু সহনশীল উৎপাদন কৌশল ও রিসোর্স এফিসিয়েন্ট ক্লিনার প্রোডাকশন (আরইসিপি) বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ সদরের হাপানিয়া বাজারসংলগ্ন টিএমএসএস (ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ) জোন অফিসে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও দ্য ওয়ার্ল্ড-এর সহযোগিতায় টিএমএসএস বাস্তবায়িত সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (SMART–Automobile Workshop) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মশালায় অটো খাতের বিভিন্ন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

টিএমএসএস স্মার্ট-অটোমোবাইল ওয়ার্কশপসের উদ্যোগে আয়োজিত এ কর্মশালার সঞ্চালনা করেন টিএমএসএস-এর আরইসিপি কর্মকর্তা মো. নজরুল ইসলাম। কর্মশালার উদ্বোধন করেন টিএমএসএস নওগাঁ জোনের জোনাল ম্যানেজার মো. হানজালাল রহমান।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্টাল টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাকটর শাহারিয়ার নাফিজ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নওগাঁ-এর উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন। তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ঝুঁকি নিরূপণ, অগ্নি নিরাপত্তা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিএমএসএস ডোমেইন রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক (অপারেশন-৩) এস. এম. বাবুল, ডোমেইন-৩ এর পরামর্শক (মামলা) মনিরুল ইসলাম, নওগাঁ জোনের ব্রাঞ্চ ম্যানেজার মাহবুব আলম, টিএমএসএস স্মার্ট-অটোমোবাইল ওয়ার্কশপসের টেকনিক্যাল কর্মকর্তা মো. হারুন অর রশিদ রিয়াদ, অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল কর্মকর্তা মো. মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণে জলবায়ু ঝুঁকিপূর্ণতা বিশ্লেষণ, পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি, জ্বালানি ও সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এবং উদ্যোক্তাদের জন্য টেকসই ও লাভজনক উৎপাদন নিশ্চিত করতে আরইসিপি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ উদ্যোক্তাদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি জলবায়ু সহনশীল শিল্প ও কর্মসংস্থান সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৩ ডিসেম্বর ২০২৫
আরও খবর
রাজশাহীর চারঘাটে ১৬ দিন ধরে নিখোঁজ বৃদ্ধা নাজিনা বেগম, সন্ধান চায় পরিবার

রাবির সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মাসউদ: নিয়ম মানায় অপপ্রচার বনাম প্রশাসনিক স্বচ্ছতা

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

বাগমারায় রান্নাঘরের দেয়াল ধসে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

চারঘাটে পদ্মার ভাঙন রোধে ৪ কোটির জিও ব্যাগ প্রকল্পে হরিলুট

ইউএনওর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য: নাচোলে দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

হরিয়ান স্টেশনের কাছে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ সব রুটের ট্রেন চলাচল

চাঁপাইনবাবগঞ্জে জাল দলিলে জমি নামজারির ফাঁদ, টাকা হাতিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

দৈনিক উপচার