শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদতাহেরপুরে যুবলীগ-ছাত্রলীগ নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

তাহেরপুরে যুবলীগ-ছাত্রলীগ নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার নূরপুর মহল্লায় যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঈদের দিন শনিবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে সংঘবদ্ধ একটি দল এ ঘটনা ঘটায় বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন তাহেরপুর পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা এবং ছাত্রলীগকর্মী শামীম ওসমান ও ফরিদ ইসলাম। একই মহল্লায় অবস্থিত তিনটি বাড়ির মধ্যে সোহেল রানা ও ফরিদ ইসলামের বাড়িতে ঢুকে হামলাকারীরা ব্যাপক ভাঙচুর চালায়। খাট, আলমারি, টেবিল, টেলিভিশন, ফ্রিজ ও এসিসহ প্রায় সব আসবাবপত্র ভেঙে ফেলা হয়। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে। তবে শামীম ওসমানের বাড়িতে প্রবেশ করতে না পেরে বাইরে থেকেই ভাঙচুর করা হয়।

জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পর থেকে সোহেল রানা আত্মগোপনে রয়েছেন এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। অন্যদিকে শামীম ওসমান ও ফরিদ ইসলাম এলাকায় অবস্থান করছেন। সোহেল রানার অভিযোগ, তার ছোট ভাই শিহাব আল সবুজ অনার্স পরীক্ষার ফরম পূরণ করতে তাহেরপুর কলেজে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে এ হামলা চালায়।

অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে সোহেল রানা দাবি করেন, তাহেরপুর পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাদের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল হামলায় অংশ নেয়। অভিযুক্তদের মধ্যে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল সরদার, কৃষকদলের সিনিয়র সহসভাপতি রাসেল ফরাসি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুল পিয়াদা, যুবদলের নেতা জুয়েল রানা এবং তাহেরপুর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাকিলের নাম উল্লেখ করা হয়েছে। তার দাবি, হামলাকারীদের কারও হাতে পিস্তল এবং অন্যদের হাতে হাঁসুয়া, রামদা ও পাইপসহ দেশীয় অস্ত্র ছিল।

সরেজমিনে দেখা গেছে, সোহেল রানা ও ফরিদ ইসলামের বাড়ির ভেতরে ব্যাপক ভাঙচুরের চিহ্ন রয়েছে। ঘরের আসবাবপত্র ভাঙা ও ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। সোহেল রানা দাবি করেছেন, তার বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ ৫৫ হাজার টাকা লুট করা হয়েছে। এছাড়া ফরিদ ইসলামের বাড়ি থেকে ঈদের আগে গরু বিক্রির প্রায় দুই লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

ঘটনার পর তাহেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে অভিযোগ রয়েছে, পরদিন সোহেল রানার বাবা আবদুল গাফফার বাগমারা থানায় অভিযোগ দিতে গেলে তা গ্রহণ করা হয়নি এবং ডিউটি অফিসার তাকে নিরুৎসাহিত করেন।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২৩ মার্চ ২০২৬
আরও খবর
'দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে': আইএইচটিতে ভূমিমন্ত্রী মিনু

'সবার আগে বাংলাদেশ' নীতিতে জাতিসংঘে দেশের স্বার্থ তুলে ধরা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রয়োজনে চিঁড়া-মুড়ি নিয়ে ঢাকায় লংমার্চ হবে: ডা. শফিকুর রহমান

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার

রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রশিক্ষণের ওপর জোর

ভাসানীর আদর্শে নারী মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান ড. আবু ইউসুফ সেলিমের

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

দৈনিক উপচার