বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদশাপলা চত্বর মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী

শাপলা চত্বর মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী

favicon
উপচার ডেস্ক :-

শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা প্রায় ৬টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত তার বাসভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

এর আগে একই দিন সকালে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক একটি মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেন আব্দুল লতিফ সিদ্দিকী। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলায় তিনি ১০ নম্বর আসামি। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার না করলে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের পরিকল্পনা ছিল তার।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ মোট ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়। পরবর্তীতে ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নিয়ে সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

মামলায় আব্দুল লতিফ সিদ্দিকীসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় গ্রেপ্তার আসামির সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছেছে।

বর্তমানে গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাংবাদিক শাহরিয়ার কবির, সাংবাদিক ফারজানা রুপা, মোজাম্মেল বাবুসহ আরও কয়েকজন।

আইনগত প্রক্রিয়া অনুযায়ী, বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আব্দুল লতিফ সিদ্দিকীকে হাজির করা হলে তার বিরুদ্ধে পরবর্তী বিচারিক কার্যক্রম ও তদন্ত-সংক্রান্ত বিষয়ে আদালত প্রয়োজনীয় আদেশ দিতে পারেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২৯ জুলাই ২০২৬
আরও খবর
পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের পথে বিশ্ব: জাতিসংঘের নতুন মূল্যায়ন ও বিতর্ক

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

দৈনিক উপচার