বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদভারতের সঙ্গে সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধা
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বার্তা দীনেশ ত্রিবেদীর

ভারতের সঙ্গে সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধা

favicon
উপচার ডেস্ক :-

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ভারতীয় কোনো প্রতিনিধির সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সচিবালয়ে অনুষ্ঠিত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান এবং সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা নিরসনের বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ রাষ্ট্রের কোনো স্তম্ভকে আর অবমূল্যায়ন বা আন্ডারমাইন না করার বিষয়ে ভারতীয় পক্ষ ইতিবাচক বার্তা অনুধাবন করতে পেরেছে। সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল। ঢাকা সেই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশের পর এই হাই-প্রোফাইল বৈঠকটি অনুষ্ঠিত হলো।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের কাছে প্রত্যর্পণ এবং শহীদ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে আনার জোরালো দাবি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও উপযুক্ত পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

অন্যদিকে, বৈঠকটিকে ‘জনগণের প্রতিনিধির সঙ্গে জনপ্রতিনিধির সাক্ষাৎ’ হিসেবে অভিহিত করে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংবাদ মাধ্যমকে জানান, দুই দেশের সম্পর্ককে সামনে এগিয়ে নিতে ভারত সম্পূর্ণ ইতিবাচক। তিনি উল্লেখ করেন, প্রতিবেশী দেশ বদলানো যায় না, তাই সীমান্ত ভাগাভাগির পাশাপাশি দুই দেশের অভিন্ন স্বপ্ন ও স্বার্থকে গুরুত্ব দিয়ে উইন-উইন বা উভয়পক্ষের লাভজনক সম্পর্কের ভিত্তিতে ভবিষ্যতের পথচলা সুগম করা হবে।

বিশ্লেষকদের মতে, গত কয়েক মাসে ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার পাশাপাশি দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই সরাসরি মতবিনিময় দ্বিপাক্ষিক কূটনীতিতে নতুন গতি আনবে এবং অমীমাংসিত ইস্যুগুলো সমাধানে পারস্পরিক আস্থার পথ প্রশস্ত করবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১০ আগস্ট ২০২৬
আরও খবর
পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের পথে বিশ্ব: জাতিসংঘের নতুন মূল্যায়ন ও বিতর্ক

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

দৈনিক উপচার