বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীমানসিক ট্রমা বুঝে সেবা দিতে হবে: আরএমপি কমিশনার

মানসিক ট্রমা বুঝে সেবা দিতে হবে: আরএমপি কমিশনার

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদস্য ও সেবা নিতে আসা সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্য উন্নয়ন এবং পেশাগত দায়িত্ব আরও গতিশীল করতে ‘মনোসামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় পুলিশ লাইন্সের পিওএম কনফারেন্স রুমে আরএমপি এবং রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। এছাড়া রিসোর্স পার্সন বা প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. মুরশিদা ফেরদৌস বিনতে হাবিব। অনুষ্ঠানে আরএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, পুলিশ কেবল গতানুগতিক আইন ও শৃঙ্খলা রক্ষার গণ্ডিতে সীমাবদ্ধ থেকে দায়িত্ব পালন করে না। অনেক সময় সামাজিক ও পারিবারিক বাস্তবতাকে বিবেচনা করে প্রচলিত আইনের বাইরেও নানাবিধ জটিল সমস্যার সমাধানে পুলিশকে ভূমিকা রাখতে হয়। তিনি উল্লেখ করেন, থানায় বা পুলিশের কাছে সেবা নিতে আসা অনেক মানুষ পারিবারিক দ্বন্দ্ব, নির্যাতন ও বিভিন্ন সংকটের কারণে মানসিক ট্রমা বা গভীর মানসিক অস্থিরতার মধ্য দিয়ে থাকেন। এ সময় পুলিশ সদস্যরা যদি সেবা প্রত্যাশীদের মনস্তাত্ত্বিক অবস্থা অনুধাবন করে সহানুভূতিশীল আচরণ করেন, তবে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থার পরিধি আরও বহুগুণ বৃদ্ধি পাবে।

মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রের কঠোরতা ও মানসিক চাপের কথা তুলে ধরে পুলিশ কমিশনার বলেন, পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টা নিরলসভাবে দায়িত্ব পালন করতে হয় এবং তাদের নির্দিষ্ট কোনো সাপ্তাহিক ছুটি থাকে না। দীর্ঘ কর্মঘণ্টা ও পেশাগত চাপ মোকাবিলা করে মানসিক সুস্থতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এছাড়া বর্তমান প্রজন্মের মানসিক চাপ, হতাশা ও আত্মঘাতী প্রবণতা রোধে ইমোশনাল ইন্টেলিজেন্স বা প্রাবোধিক বুদ্ধিমত্তা এবং সঠিক কাউন্সেলিংয়ের গুরুত্ব অপরিসীম। এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা কেবল নিজেদের মানসিক চাপ মোকাবিলা করতে সক্ষম হবেন না, বরং সাধারণ মানুষের প্রতি আরও মানবিক সেবা প্রদানেও দক্ষ হয়ে উঠবেন।

মাদক সমস্যা সমাধানে কেবল জেল-জরিমানা বা কঠোর আইন প্রয়োগই যথেষ্ট নয় উল্লেখ করে পুলিশ কমিশনার পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

পুলিশ কমিশনার আরও জানান, আরএমপির প্রায় ৩ হাজার সদস্যের মাঝে এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান ছড়িয়ে দিতে হবে (Dissemination)। এর মাধ্যমে সামগ্রিক পুলিশি সেবাকে আরও জনবান্ধব ও কার্যকর করে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা শেষে তিনি আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এবং উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৯ আগস্ট ২০২৬
আরও খবর
নুরুজ্জামান রফিকের সহধর্মিণীর ইন্তেকালে ভাসানী জনশক্তি পার্টির গভীর শোক প্রকাশ

চারঘাটে পদ্মার ভাঙন রোধে ৪ কোটির জিও ব্যাগ প্রকল্পে হরিলুট

ইউএনওর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য: নাচোলে দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

হরিয়ান স্টেশনের কাছে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ সব রুটের ট্রেন চলাচল

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

মোহনপুরে নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা পাকাকরণ

চাঁপাইনবাবগঞ্জে জাল দলিলে জমি নামজারির ফাঁদ, টাকা হাতিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

তারুণ্যের শক্তি ও জনঅধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান বিএনপি নেতা মামুনের

দৈনিক উপচার