বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীডেঙ্গু প্রতিরোধে লার্ভা ধ্বংস ও পরিচ্ছন্নতা জোরদার করার নির্দেশ রাসিক প্রশাসকের

ডেঙ্গু প্রতিরোধে লার্ভা ধ্বংস ও পরিচ্ছন্নতা জোরদার করার নির্দেশ রাসিক প্রশাসকের

favicon
স্টাফ রিপোর্টার :

ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধ ও সার্বিক স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার লক্ষ্যে গঠিত রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কমিটির প্রথম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত এ গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সভায় সভাপতির বক্তব্যে প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরজুড়ে জনসচেতনতা সৃষ্টি, ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন, উৎপত্তিস্থলে লার্ভিসাইড প্রয়োগ এবং বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমসহ সমন্বিত নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশন। তবে কার্যকরভাবে ডেঙ্গু বিস্তার রোধ করতে কেবল প্রাতিষ্ঠানিক উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন নগরবাসীর সর্বাত্মক সচেতনতা ও অংশগ্রহণ। তিনি নাগরিকদের নিজ নিজ বাড়ি, আঙিনা এবং আশপাশের পরিবেশ সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন স্বচ্ছ পানি জমে মশার প্রজননস্থল সৃষ্টি না হয়, সেদিকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের দিকনির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নের মাধ্যমে রাজশাহী মহানগরীকে নতুন রূপ দিয়ে সাজানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত মহানগরী গড়ে তুলতে প্রশাসন বদ্ধপরিকর এবং এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সর্বস্তরের নগরবাসীর আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে রাসিকের ডেঙ্গু পরিস্থিতির সার্বিক চিত্র এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সংক্রান্ত বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন কমিটির সদস্য সচিব ও রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান মুক্ত, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. রোজী আরা খাতুন, রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের সাধারণ সম্পাদক ডা. মো. শামীম হোসেন চৌধুরী, এনজিও প্রতিনিধি খাজা তারেক, বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধি ডা. মো. শাকিল আহমেদ এবং রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু। উপস্থিত বিশেষজ্ঞ ও কর্মকর্তাবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মনিটরিং ও মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২৮ আগস্ট ২০২৬
আরও খবর
নুরুজ্জামান রফিকের সহধর্মিণীর ইন্তেকালে ভাসানী জনশক্তি পার্টির গভীর শোক প্রকাশ

চারঘাটে পদ্মার ভাঙন রোধে ৪ কোটির জিও ব্যাগ প্রকল্পে হরিলুট

ইউএনওর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য: নাচোলে দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

হরিয়ান স্টেশনের কাছে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ সব রুটের ট্রেন চলাচল

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

মোহনপুরে নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা পাকাকরণ

চাঁপাইনবাবগঞ্জে জাল দলিলে জমি নামজারির ফাঁদ, টাকা হাতিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

তারুণ্যের শক্তি ও জনঅধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান বিএনপি নেতা মামুনের

দৈনিক উপচার