মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীপ্রেসক্রিপশন ছাড়া টেস্ট ও বাড়তি ফি আদায়, পপুলারকে ১০ হাজার টাকা জরিমানা

প্রেসক্রিপশন ছাড়া টেস্ট ও বাড়তি ফি আদায়, পপুলারকে ১০ হাজার টাকা জরিমানা

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। —ছবি: সংগৃহীত

চিকিৎসকের ব্যবস্থাপত্রের (প্রেসক্রিপশন) বাইরে অতিরিক্ত রোগ পরীক্ষা করানো এবং সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ আদায়ের অপরাধে রাজশাহীর খ্যাতনামা বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘পপুলার ডায়াগনস্টিক সেন্টার’কে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩১ আগস্ট) রাজশাহী বিভাগীয় ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ে এক ভুক্তভোগী সেবাগ্রহীতার দায়ের করা সুনির্দিষ্ট অভিযোগের শুনানি শেষে এ প্রশাসনিক জরিমানার আদেশ দেওয়া হয়।

জানা যায়, পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের পরামর্শবহির্ভূত অপ্রয়োজনীয় টেস্ট করিয়ে অর্থ হাতিয়ে নেওয়া এবং নির্ধারিত স্বাস্থ্যসেবা ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে মর্মে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন এক ভুক্তভোগী। অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানটির প্রতিনিধি ও অভিযোগকারীর উপস্থিতিতে আনুষ্ঠানিক শুনানি গ্রহণ করা হয়। শুনানিতে অভিযোগের পক্ষে অকাট্য প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বাস্থ্যসেবার মতো স্পর্শকাতর খাতে রোগীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। সাধারণ মানুষের চিকিৎসাসেবা ও অধিকার সুরক্ষায় এ ধরনের তদারকি ও শাস্তিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
৩১ আগস্ট ২০২৬
আরও খবর
পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

মোহনপুরে নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা পাকাকরণ

চাঁপাইনবাবগঞ্জে জাল দলিলে জমি নামজারির ফাঁদ, টাকা হাতিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

তারুণ্যের শক্তি ও জনঅধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান বিএনপি নেতা মামুনের

মিশাল মন্ডলকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীতে হোটেল শ্রমিকদের ন্যায্য অধিকার ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান।

রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, ভর্তি আরও ২৫

দুর্গাপুরে সারের দাবিতে বিসিআইসি ডিলারের গোডাউন ঘেরাও কৃষকদের

দৈনিক উপচার