মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতিবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

favicon
উপচার ডেস্ক :-
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে দীর্ঘ রাজনৈতিক পথচলার ৪৮ বছর পূর্ণ করেছে দলটি। গৌরবোজ্জ্বল এই প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত পাঁচ দিনব্যাপী বিস্তৃত ও বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এর আগে গত ২৬ আগস্ট দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়েছে। সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফাতেহা পাঠ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে বৃক্ষরোপণ এবং মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে মৎস্য অবমুক্তকরণ কার্যক্রমে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল এবং পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক নেতৃত্বে থাকবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

পাঁচ দিনের কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বরেণ্য বুদ্ধিজীবী ও শিক্ষাবিদেরা অংশ নেবেন।

কেন্দ্রীয় এই কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে দেশব্যাপী সকল জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সুবিধাজনক সময়ে র‍্যালি, আলোচনা সভা, দুস্থদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পালন করবে দলটির সর্বস্তরের নেতাকর্মীরা।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
০১ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

খালেদা জিয়াকে ছাড়া স্মৃতি ও পুনর্গঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

তারুণ্যের শক্তি ও জনঅধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান বিএনপি নেতা মামুনের

রামেক হাসপাতালে দালাল ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধে পুলিশ কমিশনারকে ছাত্রদলের স্মারকলিপি

ব্যানার-ফেস্টুন ও এলইডি ডিসপ্লেতে সেজেছে রাজশাহী

আ. লীগের ডিসেম্বর কেন্দ্রীক তৎপরতা, গোয়েন্দা প্রতিবেদনে ভয়ংকর তথ্য

মানববন্ধনে ‘জয় বাংলা’ স্লোগান: সিরাজগঞ্জে বিএনপি নেতা মিন্টুকে শোকজ

দৈনিক উপচার