বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমসারাদেশনাচোলে কৃষকদের মাঝে রবি মৌসুমের কৃষি প্রণোদনা বিতরণ শুরু

নাচোলে কৃষকদের মাঝে রবি মৌসুমের কৃষি প্রণোদনা বিতরণ শুরু

favicon
অভিজিত শীল, নাচোল উপজেলা প্রতিনিধি :-

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের কৃষি প্রণোদনা ও প্রদর্শনীর সার, বীজ এবং অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে সরকারের এই কর্মসূচির আওতায় উপজেলার এক হাজার কৃষককে সহায়তা প্রদান করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসারণ অফিসার রাইহানুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার রাকিবুল আলমসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম জানান, হাইব্রিড ধান, উফশী ধান ও গমের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সুনির্দিষ্টভাবে তালিকাভুক্ত কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে। কর্মসূচির আওতায় ১০০ জন হাইব্রিড ধান চাষিকে দুই কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এছাড়া ৮০০ জন উফশী ধান চাষি পাচ্ছেন পাঁচ কেজি বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। অপরদিকে ১০০ জন গম চাষিকে ২০ কেজি বীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি, ১৮ কেজি এমওপি, সাত কেজি জিপসাম, বীজ সংরক্ষণের জন্য তিনটি ড্রাম ও একটি সাইনবোর্ড প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচি প্রান্তিক কৃষকদের উৎপাদনে উৎসাহিত করবে এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে তাদের আগ্রহ বাড়াবে। বিশেষ করে গম চাষিদের জন্য বীজ সংরক্ষণ ড্রাম ও প্রয়োজনীয় সার সরবরাহ করায় তারা দীর্ঘমেয়াদে উপকৃত হবেন। সঠিক সময়ে উপকরণ ব্যবহার নিশ্চিত করা গেলে চলতি রবি মৌসুমে নাচোল উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফসল উৎপাদন সম্ভব হবে বলে কৃষি বিভাগ আশাবাদ ব্যক্ত করেছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১৮ ডিসেম্বর ২০২৫
আরও খবর
রাজশাহীর চারঘাটে ১৬ দিন ধরে নিখোঁজ বৃদ্ধা নাজিনা বেগম, সন্ধান চায় পরিবার

রাবির সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মাসউদ: নিয়ম মানায় অপপ্রচার বনাম প্রশাসনিক স্বচ্ছতা

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

বাগমারায় রান্নাঘরের দেয়াল ধসে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

চারঘাটে পদ্মার ভাঙন রোধে ৪ কোটির জিও ব্যাগ প্রকল্পে হরিলুট

ইউএনওর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য: নাচোলে দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

হরিয়ান স্টেশনের কাছে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ সব রুটের ট্রেন চলাচল

চাঁপাইনবাবগঞ্জে জাল দলিলে জমি নামজারির ফাঁদ, টাকা হাতিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

দৈনিক উপচার