বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরাজশাহীর পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে হাসুয়ার কোপে চাচার মৃত্যু

রাজশাহীর পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে হাসুয়ার কোপে চাচার মৃত্যু

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহীর পবায় বাবা ও ছেলের মধ্যে চলা বিরোধ থামাতে গিয়ে ভাতিজার হাসুয়ার কোপে মো. ইদ্রিস আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বড়গাছী ইউনিয়নের দাঁদপুর বাগিচাপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আলফাজের বাবা আবু বকর সিদ্দিকও গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকালে জমিতে ধান ও পাট কাটার কাজ করছিলেন আবু বকর সিদ্দিক ও তাঁর ছেলে মো. আলফাজ (৩৫)। কাজের একপর্যায়ে বাবার সামনে আলফাজ ধূমপান (বিড়ি পান) শুরু করলে পিতা ক্ষুব্ধ হয়ে তাঁকে বকাঝকা করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত প্রতিবেশীরা তাঁদের থামিয়ে কাজ বন্ধ করে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন।

কিছুক্ষণ পর আবারও বাবা-ছেলের মধ্যে মারামারি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে যান আবু বকরের ভাই মো. ইদ্রিস আলী। এ সময় আলফাজ তাঁর হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ইদ্রিস আলী ও আবু বকর সিদ্দিক গুরুতর রক্তাক্ত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে আটটার দিকে ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন। আহত আবু বকর সিদ্দিক চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী জানায়, অভিযুক্ত আলফাজ মাদকাসক্ত ছিলেন এবং মাত্র কয়েক দিন আগে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পান।

পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২৭ আগস্ট ২০২৬
আরও খবর
রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু

জীববৈচিত্র্য রক্ষায় ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন আরডিএ চেয়ারম্যান সুইট

মান্দায় দলিল জালিয়াতি করে গোডাউন গুঁড়িয়ে লুটপাট, বালামে গড়মিল পেয়েও অধরা অভিযুক্তরা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর সোনাদীঘিতে মাছের পোনা অবমুক্তকরণ

পক্ষপাতহীন খাতা মূল্যায়নের দাবি
পক্ষপাতহীন খাতা মূল্যায়নের দাবি
মোহনপুর-তানোর সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম

রাজশাহীতে টেকসই নগর উন্নয়নে আধুনিক ‘গ্রিন বিল্ডিং’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মানহানির অপচেষ্টা, সংবাদে তথ্য যাচাইয়ের আহ্বান বাগমারা পীরগঞ্জ কলেজের অধ্যক্ষের

দৈনিক উপচার