শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহী২৪ ঘণ্টা পর রামেক হাসপাতালের ওয়ার্ডে ফিরেছেন ইন্টার্নরা

২৪ ঘণ্টা পর রামেক হাসপাতালের ওয়ার্ডে ফিরেছেন ইন্টার্নরা

favicon
উপচার ডেস্ক :-

টানা ২৪ ঘণ্টার কর্মবিরতি শেষে কাজে ফিরেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

বুধবার সকাল ৯টায় হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জের কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন তারা।

প্রেস ব্রিফিংয়ে ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. তানভীর আহমেদ তৌকির লিখিত বক্তব্য পেড়ে শোনান। এ সময় বলেন, চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে হাসপাতালের পরিচালক সম্মতি দিয়েছেন। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতেই তারা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। ঘোষণার পরপরই ইন্টার্ন চিকিৎসকরা নিজ নিজ ওয়ার্ডে ফিরে গিয়ে চিকিৎসাসেবা কার্যক্রমে যোগ দেন।

এর আগে, হাসপাতালে মব সৃষ্টি করে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা।

এদিকে, কর্মবিরতির সময়ও চিকিৎসাসেবায় বড় ধরনের কোনো ব্যাঘাত ঘটেনি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে হাসপাতালের মূখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ইন্টার্নরা কর্মবিরতিতে থাকলেও মিড ও সিনিয়র পর্যায়ের চিকিৎসকরা অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। ফলে রোগীদের তেমন ভোগান্তিতে পড়তে হয়নি।

এ সময় ডা. আবিরা সুলতানা, ডা. নাসরুল্লাহ শেখসহ সংগঠনের ইন্টার্ন ডক্টরস সোসাইটি সদস্যরা উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২২ এপ্রিল ২০২৬
আরও খবর
অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

মাদক-জুয়া প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান: কাটাখালীতে বিট পুলিশিং অনুষ্ঠিত

রাজশাহীর দামকুড়ায় বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়তে জনসচেতনতার ডাক

রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু

জীববৈচিত্র্য রক্ষায় ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন আরডিএ চেয়ারম্যান সুইট

দৈনিক উপচার