শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীগোদাগাড়ীতে ২২০ গ্রাম হেরোইনসহ আটক ১

গোদাগাড়ীতে ২২০ গ্রাম হেরোইনসহ আটক ১

favicon
উপচার ডেস্ক :-
গোদাগাড়ীতে ২২০ গ্রাম হেরোইনসহ আটক ১

রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকানো ২২০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপিএসসি’র একটি আভিযানিক দল।

র‌্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ থেকে এক বা একাধিক মাদক ব্যবসায়ী হেরোইন নিয়ে মোটরসাইকেলযোগে রাজশাহীর দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্টে তল্লাশির সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানো হয়। পরে মোটরসাইকেল আরোহীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হেরোইন পরিবহনের বিষয়টি স্বীকার করে।

গ্রেপ্তার ব্যক্তি হাবিবুল্লাহ, তিনি গোদাগাড়ী এলাকার বাসিন্দা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলের ভেতরে বিশেষভাবে লুকানো একটি টিস্যু ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগের ভেতরে থাকা তিনটি পলিব্যাগ থেকে মোট ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যা উপস্থিত স্বাক্ষীদের সামনে জব্দ করা হয়।

র‌্যাব জানায়, হাবিবুল্লাহ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি পর্যায়ে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গোদাগাড়ীতে ২২০ গ্রাম হেরোইনসহ আটক ১
◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
০১ মে ২০২৬
আরও খবর
অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

মাদক-জুয়া প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান: কাটাখালীতে বিট পুলিশিং অনুষ্ঠিত

রাজশাহীর দামকুড়ায় বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়তে জনসচেতনতার ডাক

রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু

জীববৈচিত্র্য রক্ষায় ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন আরডিএ চেয়ারম্যান সুইট

দৈনিক উপচার