শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীপ্রতিবন্ধীদের জনশক্তিতে রূপান্তরে পবায় পাইলট প্রকল্প করা হবে: এমপি মিলন

প্রতিবন্ধীদের জনশক্তিতে রূপান্তরে পবায় পাইলট প্রকল্প করা হবে: এমপি মিলন

favicon
স্টাফ রিপোর্টার :-

সরকারি সকল সাহায্য-সহযোগিতা ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করতে রাজশাহীর পবা উপজেলায় একটি নতুন পাইলট প্রকল্প গ্রহণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি কাজে প্রতিবন্ধীদের অন্তত আংশিক অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পবা উপজেলা থেকে শুরু হওয়া এই কার্যক্রম পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শনিবার (২ মে) বিকেলে পবার মুরারীপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখার উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় ওই জিআর চাল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, "প্রতিবন্ধী জনগোষ্ঠীর 'মুষ্টিবদ্ধ হাতকে' দেশের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করাই হবে এই প্রকল্পের মূল লক্ষ্য।" এই মহৎ উদ্যোগকে সফল করতে তিনি সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান। একইসাথে, প্রতিবন্ধীদের অধিকার ও সকল দাবি-দাওয়া জাতীয় সংসদে যথাযথভাবে তুলে ধরে তা আদায়ের ব্যাপারেও তিনি দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এদিন অনুষ্ঠানে ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে চাল এবং ২ জনকে ঢেউটিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ইবনুল আবেদীন, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইউব আলী হাওলাদার এবং জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক মোসা. জরিনা খাতুন প্রমুখ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
০৩ মে ২০২৬
আরও খবর
অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

মাদক-জুয়া প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান: কাটাখালীতে বিট পুলিশিং অনুষ্ঠিত

রাজশাহীর দামকুড়ায় বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়তে জনসচেতনতার ডাক

রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু

জীববৈচিত্র্য রক্ষায় ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন আরডিএ চেয়ারম্যান সুইট

দৈনিক উপচার