শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীতানোরে গোল্লাপাড়া বাজার বণিক সমিতির বাৎসরিক সাধারণ সভা

তানোরে গোল্লাপাড়া বাজার বণিক সমিতির বাৎসরিক সাধারণ সভা

favicon
সোহানুল হক পারভেজ তানোর, রাজশাহী:

রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া বাজার বণিক সমিতির উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাৎসরিক সাধারণ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং সার্বিক ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে আয়োজিত এ সভা গোল্লাপাড়া বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এ সময় পুরো বাজার এলাকা বর্ণিল সাজে সজ্জিত করা হয়। অনুষ্ঠানে বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান।গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা আমীর আলমগীর হোসেন, নায়েবে আমীর আনিসুর রহমান, উপজেলা সেক্রেটারি ডি এম আক্কাস আলী, তানোর পৌরসভা আমীর মোকছেদ আলী, পৌরসভা সেক্রেটারি জুয়েল উদ্দিন, এডভোকেট আব্দুল কাদের, রাজশাহী জেলা শিক্ষা বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিমসহ বিভিন্ন নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বাজারের সার্বিক উন্নয়ন, চাঁদাবাজি প্রতিরোধ, নিরাপত্তা জোরদার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ক্রেতাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধির আহ্বান জানানো হয়।প্রধান অতিথি তার বক্তব্যে স্থানীয় বাজারকে অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে বলেন, ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় বাজার ব্যবস্থাপনা আরও আধুনিক ও সুশৃঙ্খল হবে। তিনি প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় পর্বে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং কার্যকর সমাধানের প্রস্তাব দেন। অনুষ্ঠান শেষে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয় এবং বণিক সমিতির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
০৩ মে ২০২৬
আরও খবর
অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

মাদক-জুয়া প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান: কাটাখালীতে বিট পুলিশিং অনুষ্ঠিত

রাজশাহীর দামকুড়ায় বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়তে জনসচেতনতার ডাক

রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু

জীববৈচিত্র্য রক্ষায় ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন আরডিএ চেয়ারম্যান সুইট

দৈনিক উপচার