শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেন রাবির ছাত্র উপদেষ্টা

ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেন রাবির ছাত্র উপদেষ্টা

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।

ফেসবুকে প্রকাশিত পোস্টে তিনি নিজের হাতে লেখা পদত্যাগপত্র শেয়ার করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লেখা ওই পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গত ৬ সেপ্টেম্বর ২০২৪ থেকে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের দায়িত্ব পালন করে আসছিলেন।

পদত্যাগপত্রে তিনি বলেন, একাডেমিক ও গবেষণামূলক কাজের ব্যস্ততার কারণে বর্তমানে তার পক্ষে ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ কারণে ১১ জুন ২০২৬ তারিখ অপরাহ্ণ থেকে তাকে ছাত্র উপদেষ্টার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান তিনি।

পদত্যাগের বিষয়ে অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক বলেন, “আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। একাডেমিক ব্যস্ততা এবং লেখালেখির কাজে ব্যাঘাত ঘটার কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, “পদত্যাগপত্র হাতে পেলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১১ জুন ২০২৬
আরও খবর
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রশিক্ষণের ওপর জোর

ভাসানীর আদর্শে নারী মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান ড. আবু ইউসুফ সেলিমের

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

দৈনিক উপচার