শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদপ্রয়োজনে চিঁড়া-মুড়ি নিয়ে ঢাকায় লংমার্চ হবে: ডা. শফিকুর রহমান

প্রয়োজনে চিঁড়া-মুড়ি নিয়ে ঢাকায় লংমার্চ হবে: ডা. শফিকুর রহমান

favicon
উপচার ডেস্ক :-

বর্তমান সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের ন্যায্য দাবি পূরণে সরকার আন্তরিক নয়, তাই দাবি আদায়ে রাজপথের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি বিভাগীয় শহরে ধারাবাহিক কর্মসূচি পালন শেষে রাজধানী ঢাকা অভিমুখে লংমার্চ করার হুঁশিয়ারি দেন তিনি। প্রয়োজনে শুকনো খাবার ও চিঁড়া-মুড়ি সঙ্গে নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানান জামায়াত আমির।

শনিবার দুপুরে ১১ দলীয় জোটের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার পদুয়ার বাজারে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লাবাসীর দীর্ঘদিনের বিভাগ প্রতিষ্ঠার দাবি প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ১৯৯৪ সালে সিলেট ও কুমিল্লা—উভয় অঞ্চল থেকেই বিভাগ বাস্তবায়নের জোর দাবি উঠেছিল। সে সময় সিলেট বিভাগ বাস্তবায়িত হলেও কুমিল্লাকে বঞ্চিত রাখা হয়। পরবর্তীতে বিগত ফ্যাসিবাদী সরকার খন্দকার মুশতাকের অজুহাত দেখিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন থেকে পিছিয়ে থাকে। বর্তমান প্রেক্ষাপটে একটি গোটা অঞ্চলকে আর কোনো অজুহাতেই বঞ্চিত রাখা সমীচীন নয় উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, কুমিল্লাবাসীর অপরাধ কী এবং কেন এখনো কুমিল্লা বিভাগ ঘোষণা করা হচ্ছে না।

কর্মসূচিতে সম্ভাব্য প্রতিবন্ধকতার প্রসঙ্গ টেনে বিরোধী দলীয় নেতা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, রাজপথের গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়ার তথ্য তাঁদের কাছে রয়েছে। তবে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাঁদের লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না। রাজপথে বাধা এলে দ্বিগুণ শক্তিতে তা মোকাবিলা করে উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
০৫ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
'দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে': আইএইচটিতে ভূমিমন্ত্রী মিনু

'সবার আগে বাংলাদেশ' নীতিতে জাতিসংঘে দেশের স্বার্থ তুলে ধরা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার

রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রশিক্ষণের ওপর জোর

ভাসানীর আদর্শে নারী মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান ড. আবু ইউসুফ সেলিমের

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

দৈনিক উপচার