'দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে': আইএইচটিতে ভূমিমন্ত্রী মিনু
উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শাখা ছাত্রদলের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। শনিবার সকালে প্রতিষ্ঠানের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি মেধার স্বীকৃতি হিসেবে কৃতি শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, চিকিৎসাসেবা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়নে মেডিকেল টেকনোলজিস্টদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আইএইচটির নবীন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার মধ্যে থেকে একাগ্রতার সাথে শিক্ষাগ্রহণ করতে হবে, যাতে তারা ভবিষ্যতে দক্ষ ও মানবিক গুণাবলিসম্পন্ন স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেদের আত্মপ্রকাশ ঘটাতে পারে। একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশের সার্বিক কল্যাণ ও সেবায় মেধা বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি নিশ্চিত করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মোঃ মোফাখখারুল ইসলাম, আইএইচটি রাজশাহীর অধ্যক্ষ ডা. মোঃ মির্জা ওয়াসি পারভেজ, ড্যাব রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ডা. মোঃ মনোয়ার তারিক সাবু, রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাকিন রায়হান রবিন, সদস্য সচিব মোঃ এমদাদুল হক লিমন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ খালিদ বিন ওয়ালিদ আবির। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) কেন্দ্রীয় সংসদের মহাসচিব মোঃ বিপ্লবুজ্জামান বিপ্লব এবং সিনিয়র যুগ্ম মহাসচিব ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ দবির উদ্দীন তুষার।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন আইএইচটি ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব অসীম কুমার ঘোষ, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, মোঃ সাফায়েত হোসেন মান্নাত ও সাব্বির হোসেন অন্তর, এম-ট্যাব রাজশাহী আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু এবং মহানগরের সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।