রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে মহানগর বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

রাজশাহীতে মহানগর বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

favicon
স্টাফ রিপোর্টার :

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীর নিউ মার্কেট এলাকায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের হাতে খাবার তুলে দিচ্ছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গৌরবোজ্জ্বল ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকায় রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মানবিক এই কর্মসূচি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে খাবার তুলে দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ উল্লেখ করেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও তাদের বিপদে পাশে দাঁড়ানোর রাজনীতিতে বিশ্বাস করে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে সুবিধাবঞ্চিত মানুষের মুখে সামান্য খাবার তুলে দিয়ে দলীয় নেতাকর্মীরা প্রতিষ্ঠাতাদের আদর্শ ও গণমানুষের প্রত্যাশাকে ধারণ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

খাদ্য বিতরণকালে রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মুঈদুর রহমান মঈদ এবং সাবেক সদস্য মনিরুল ইসলাম শরীফ উপস্থিত ছিলেন।

এছাড়া থানা পর্যায়ের শীর্ষ নেতাদের মধ্যে বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু ও চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি কার্যক্রমে অংশ নেন।

সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর কৃষকদলের সভাপতি সরফুজ্জামান শামীম, তাঁতী দলের সভাপতি মোশাররফ হোসেন কাজল এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি।

কর্মসূচিতে মহানগর, সংশ্লিষ্ট সকল থানা এবং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আয়োজিত এ কর্মসূচিতে কয়েক শত অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
০৫ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার