শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরাজশাহীর বাঘায় বিরল দৃষ্টান্ত: সংকটকালে বাইক চালকদের পাশে যুবদল নেতা সুমন!

রাজশাহীর বাঘায় বিরল দৃষ্টান্ত: সংকটকালে বাইক চালকদের পাশে যুবদল নেতা সুমন!

favicon
সাজ্জাদ মাহমুদ সুইট, বাঘা রাজশাহী

সারাদেশে যখন জ্বালানি তেলের সংকট আর আকাশচুম্বী দাম নিয়ে সাধারণ মানুষ দিশেহারা, ঠিক তখনই এক অভূতপূর্ব ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন রাজশাহীর বাঘা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী যুবদল নেতা মিজানুর রহমান সুমন। রাজশাহী বা এর পার্শ্ববর্তী ৩-৪টি জেলার রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসার নজির সাম্প্রতিক সময়ে বিরল।

জানা যায়, সবাই যখন তেলের জন্য হাহাকার করছেন, সুমন তখন সমাধানের পথ খুঁজছেন।বর্তমান তেল সংকটে যখন সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার, ঠিক তখনই নিজের ব্যক্তিগত অর্থায়নে স্থানীয় বাইক চালকদের পাশে দাঁড়ানোর সাহসী সিদ্ধান্ত নিয়েছেন মিজানুর রহমান সুমন। বিশেষ করে বাঘা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাইক ব্যবহারকারী বড় ভাই, ছোট ভাই এবং চাচাদের চলাচল স্বাভাবিক রাখতে তিনি বিনামূল্যে পেট্রোলের ব্যবস্থা করেছেন।

এই উদ্যোগ সম্পর্কে যুবদল নেতা মিজানুর রহমান সুমন এক আবেগী বার্তায় জানান, "বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি মিজানুর রহমান (সুমন)—সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। জনগণের কষ্ট লাঘব করাই আমার রাজনীতি, সেবাই আমার অঙ্গীকার। আপনাদের চলাচল সচল রাখতে পেট্রোলের ব্যবস্থা করা হয়েছে।"

ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে জনমনে উচ্ছ্বাস, সাধারণত সংকটের সময় অনেকেই কেবল সমালোচনা নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু সুমন সরাসরি মাঠে নেমে মানুষের কষ্ট ভাগ করে নিয়েছেন। স্থানীয়রা বলছেন, "রাজশাহী বিভাগের আশেপাশে এমন ইউনিক উদ্যোগ খুব একটা দেখা যায় না। এটি কেবল সেবা নয়, বরং একতার প্রতীক।" অনেক নেতা এই সংকটকালীন সময়েও অহেতুক গাড়ির বহর নিয়ে চলচ্ছে,কিন্তু সুমন তার ব্যতিক্রম। 

স্থানীয়দের থেকে জানা যায়, রোববার (২৯ মার্চ) এশার নামাজের পর নির্ধারিত সময় অনুযায়ী এই বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় বাইক চালকদের বাড়ি বাড়ি গিয়ে মিজানুর রহমান সুমন সকলকে পেট্রোল পৌঁছে দেন। 

তিনি বলেন, "আমরা একসাথে অন্যায় ও সংকটের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আপনাদের দোয়াই আমার একমাত্র শক্তি। আমি কোন নেতা নই, আমি জাতীয়তাবাদী যুবদলের সাধারণ একজন কর্মী। আপনাদের সন্তান। পরিশেষে সেই চিরচেনা আত্মবিশ্বাসী ভাষায় সুমন বলে —"কথায় নয়, কাজে বিশ্বাসী—জনগণের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ।"

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
৩০ মার্চ ২০২৬
আরও খবর
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

জলবায়ু সহনশীলতা বাড়াতে নিয়ামতপুরে বৃক্ষরোপণ ও বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন

অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

দৈনিক উপচার