শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীশিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

favicon
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ:

সীমান্ত দিয়ে আনা হচ্ছিল ভারতীয় বিড়ি, মোটরসাইকেলসহ হাতেনাতে আটক চোরাকারবারি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৭ হাজার ৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি, একটি মোটরসাইকেলসহ এক চোরাকারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের লাতুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

৫৯ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১০-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লাতুর গ্রামস্থ পাকা সড়কে অভিযান চালায়। এ সময় আজবাহার (৪৮) নামে এক ব্যক্তিকে ৭ হাজার ৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি ও একটি হিরো ১০০ সিসি মোটরসাইকেলসহ আটক করা হয়।

আটক আজবাহার শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া গ্রামের মৃত একতাজ আলমের ছেলে।

বিজিবির তথ্যমতে, আটককৃত বিড়ি ও মোটরসাইকেলসহ জব্দ করা মালামালের সিজার মূল্য ১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
০৪ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার