শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরোহিঙ্গা ক্যাম্প থেকে হাম ছড়িয়ে পড়েছে: বিএনপি নেতা

রোহিঙ্গা ক্যাম্প থেকে হাম ছড়িয়ে পড়েছে: বিএনপি নেতা

favicon
স্টাফ রিপোর্টার :-

দেশজুড়ে নতুন করে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পেছনে রোহিঙ্গা ক্যাম্পকে অন্যতম উৎস হিসেবে চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

তিনি বলেন, চলতি বছরের ৪ জানুয়ারি প্রথমবারের মতো রোহিঙ্গা ক্যাম্পে হাম শনাক্ত হওয়ার পর থেকেই ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে এর বিস্তার ঘটে।

সোমবার (২০ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, ‌‘আমরা অনেকটাই বলতে পারতাম যে, সেটি ইরাডিকেশন (নির্মূল) হয়েছিল। কিন্তু আপনারা জানেন, রোহিঙ্গা ক্যাম্পে এবছরের ৪ জানুয়ারি সেটি কিন্তু প্রথম ধরা পড়ে। তারপর থেকেই ওই সময়কার তৎকালীন সরকার তারা সচেতন ছিলেন কীভাবে এটিকে পরবর্তীতে যেন না ছড়িয়ে পড়ে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মিজেলসের (হাম) যে ভ্যাকসিন, সে ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা, তখনকার ইন্টেরিম গভর্মেন্টের সময় হয়েছিল। সেই কারণেই আজকে হয়তোবা এই প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে।’

তিনি বলেন, ‘বিশেষ করে রাজশাহীসহ দেশের অন্তত সাতটি অঞ্চলে বর্তমানে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। দীর্ঘদিন নিয়ন্ত্রণে থাকা এই রোগ আবার ফিরে আসার পেছনে টিকাদান কার্যক্রমে বিঘ্ন, সরবরাহ জটিলতা এবং জনসচেতনতার ঘাটতি বড় কারণ হিসেবে কাজ করছে।’

হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘একজন আক্রান্ত ব্যক্তি থেকে ১০ থেকে ১৫ জন পর্যন্ত সংক্রমিত হতে পারে। তাই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তিনি জানান, দেশে নিয়ম অনুযায়ী ৯ মাস ও ১৫ মাস বয়সে এমআর টিকা দেওয়া হলেও বর্তমানে ছয় মাসের নিচের শিশুরাও আক্রান্ত হচ্ছে, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি নিয়ে দ্রুত গবেষণা প্রয়োজন।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এসময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম, শিশু বিভাগের প্রধান ডা. শাহিদা ইয়াসমিনসহ হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
৩০ মার্চ ২০২৬
আরও খবর
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

জলবায়ু সহনশীলতা বাড়াতে নিয়ামতপুরে বৃক্ষরোপণ ও বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন

অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

দৈনিক উপচার