শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীএকাধিক মামলার আসামি হোসেন আলী পুনরায় গ্রেপ্তার

একাধিক মামলার আসামি হোসেন আলী পুনরায় গ্রেপ্তার

favicon
উপচার ডেস্ক :-

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে আলোচিত ঘটনাগুলোর অন্যতম আলোচিত নাম ডাবলহ্যান্ড স্যুটার রুবেল। তার সহযোগী হিসেবে অভিযুক্ত চণ্ডিপুর এলাকার হোসেন আলী কারাভোগ শেষে মুক্তির পরপরই আবারও পুলিশের হাতে আটক হয়েছেন। রোববার বিকেলে কারাগার থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানিয়েছে, হোসেন আলীর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার প্রেক্ষিতেই তাকে পুনরায় আটক করা হয়েছে। সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা বলেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

হোসেন আলীর নাম প্রথম আলোচনায় আসে গত ৫ আগস্টের একটি ঘটনায়। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ১০ আগস্ট ছাত্র-জনতার হাতে একটি প্রাইভেটকারসহ আটক হন তিনি। ওই সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়দের দাবি ছিল। এ ঘটনার ভিডিও সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তাকে নিয়ে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, অস্ত্র ও প্রতারণাসহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজশাহীতে ডাবলহ্যান্ড স্যুটার রুবেলের সঙ্গে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগেও তিনি আসামি হন। এসব মামলায় কারাভোগের পর রোববার বিকেলে মুক্তি পান তিনি। তবে কারাগার থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে আবার আটক করা হয়।

স্থানীয় সূত্রে আরও অভিযোগ রয়েছে, হোসেন আলী তার বাবার দোকান জালিয়াতির মাধ্যমে সাহেব বাজার এলাকার এক কাপড় ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। এ নিয়ে এলাকায় বিতর্ক সৃষ্টি হয়। এছাড়া তিনি দীর্ঘদিন মিসকি আলম নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন। নিয়মিত ভাড়া পরিশোধ না করায় তাকে বাসা ছাড়তে হয়েছে বলেও দাবি করেন স্থানীয়রা।

তবে এসব অভিযোগের বিষয়ে হোসেন আলীর বক্তব্য জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর অগ্রগতি ও আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় নতুন করে আলোচনা তৈরি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কোনো অভিযোগ থাকলে তা আইনের মাধ্যমেই নিষ্পত্তি হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
২২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

জলবায়ু সহনশীলতা বাড়াতে নিয়ামতপুরে বৃক্ষরোপণ ও বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন

অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

দৈনিক উপচার