শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমসারাদেশনাচোলে অবৈধ সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা ও সার জব্দ

নাচোলে অবৈধ সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা ও সার জব্দ

favicon
অভিজিত শীল (নাচোল) উপজেলা প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি সার অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মেসার্স ওয়াদুদ ট্রেডার্স নামে এক বালাইনাশক ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ডিলারের গোডাউন থেকে অবৈধভাবে মজুদকৃত ১৭১ বস্তা সার জব্দ করা হয়।

​রবিবার (১১ জানুয়ারি) রাত ৮:৩০ মিনিটের সময় উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ি বন্ধু বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ডিলার নুরুল ইসলাম কোনো প্রকার বিসিআইসি, বিএডিসি বা খুচরা সার ডিলারের লাইসেন্স ছাড়াই সরকারি সার অবৈধভাবে মজুদ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, তিনি সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৩০০ টাকা বেশি নিচ্ছেন। এছাড়া কৃষকরা ক্রয়ের রসিদ (মেমো) চাইলে তিনি তা দিতে অস্বীকার করতেন।
​ভোক্তা অধিকার ও সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২(৩) ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত মেসার্স ওয়াদুদ ট্রেডার্স কে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুদকৃত ১৭১ বস্তা সার জব্দ করে উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখার নির্দেশ দেন।

​অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: গোলাম রব্বানী সরদার জানান, সরকারি বরাদ্দের সার কালোবাজারে বিক্রি ও অতিরিক্ত দাম নেওয়ার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা এই অভিযান চালিয়েছি। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
​উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম বলেন, সরকারি সার বিতরণ কার্যক্রম নিয়মিত মনিটর করা হয়। কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে কালো বাজারে সার বিক্রি করে, তবে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
​ভুক্তভোগী কৃষকদের অভিযোগ
​স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, লাইনে দাঁড়িয়ে থেকেও তারা সার পাচ্ছিলেন না। অনেক কৃষক সার সংকটের কারণে বিনা সারে চাষাবাদ করতে বাধ্য হচ্ছেন। সাধারণ কৃষকদের দাবি, একশ্রেণীর অসাধু ডিলার অধিক মুনাফার আশায় সার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।
অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম, কসবা ইউনিয়ন ভূমি কর্মকর্তা এস মোহাম্মদ এবং নাচোল থানার এসআই মো: তারেকসহ প্রশাসনের অন্যান্য ব্যক্তিবর্গ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
mail.dailyupochar.com
১২ জানুয়ারি ২০২৬
আরও খবর
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রশিক্ষণের ওপর জোর

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

জলবায়ু সহনশীলতা বাড়াতে নিয়ামতপুরে বৃক্ষরোপণ ও বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন

ভাসানীর আদর্শে নারী মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান ড. আবু ইউসুফ সেলিমের

অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

দৈনিক উপচার